tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদরাজধানীসোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

ঢাকাবাসী নানা প্রয়োজনেই মার্কেট ও দোকানে যান। তবে দীর্ঘ যানজট পেরিয়ে গিয়েও যদি দেখেন দোকানপাট বন্ধ, তাহলে ভোগান্তির শেষ থাকে না। এজন্যই আগে থেকে জেনে নেওয়া জরুরি—সোমবার রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।


পুরোদিন বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট:

  • মিরপুর ও আশপাশ: আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩, ১৪
  • তেজগাঁও ও আশপাশ: ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকা, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া
  • মহাখালী ও গুলশান এলাকা: মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল
  • রামপুরা ও আশপাশ: রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগ (আংশিক), বাসাবো, মাদারটেক, মুগদা, কমলাপুর (আংশিক)
  • যাত্রাবাড়ী ও দক্ষিণ এলাকা: যাত্রাবাড়ী (আংশিক), শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়
  • অন্য এলাকা: ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, সায়েদাবাদ, ধলপুর

সোমবার অর্ধদিবস (আধাবেলা) বন্ধ থাকবে যেসব মার্কেট:

  • পল্লবী সুপার মার্কেট
  • মিরপুর বেনারসি পল্লী
  • ইব্রাহীমপুর বাজার
  • ইউএই মৈত্রী কমপ্লেক্স
  • বনানী সুপার মার্কেট
  • ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২)
  • গুলশান পিংক সিটি
  • মোল্লা টাওয়ার
  • আল-আমিন সুপার মার্কেট
  • রামপুরা সুপার মার্কেট
  • মালিবাগ সুপার মার্কেট
  • তালতলা সিটি করপোরেশন মার্কেট
  • কমলাপুর স্টেডিয়াম মার্কেট
  • গোরান বাজার
  • আবেদিন টাওয়ার
  • ঢাকা শপিং সেন্টার
  • আয়েশা মোশাররফ শপিং কমপ্লেক্স
  • মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট