tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদরাজধানীরাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৫১ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৫১ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৬৫১টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার (২১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক বিভাগের পরিচালিত অভিযানে এই মামলাগুলো করা হয়। অভিযানের সময় ২৭৬টি যানবাহন ডাম্পিং এবং ৭৪টি রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় রাজধানীজুড়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।