tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিসোনার দাম কমবে না বাড়বে, কী বলছে পূর্বাভাস?

সোনার দাম কমবে না বাড়বে, কী বলছে পূর্বাভাস?

বিশ্ববাজারে কমেই চলেছে সোনার দাম। মার্কিন ডলারের শক্তিবৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের চড়া সুদে চাপে চাপে পড়েছে সোনার বাজার। এর ফলে সপ্তাহ শেষে বড় পতনের মুখে পড়েছে সোনার দাম।

শুক্রবার (২ অক্টোবর) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪৫ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। এর ফলে, পুরো সপ্তাহে সোনার দাম কমেছে প্রায় ৩ দশমিক ৩ শতাংশ।

এদিন যুক্তরাষ্ট্রের বাজারে গোল্ড ফিউচারের দামও ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৭৩ দশমিক ৫০ ডলারে নেমেছে।

ডলার ও বন্ডের সুদে চাপ

মার্কিন ডলারের দর শুক্রবার সামান্য কমলেও সপ্তাহজুড়ে তা বাড়তির দিকেই ছিল। অন্যদিকে, ১০ ও ৩০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের সুদ গত বৃহস্পতিবার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের চাকরির বাজারের দুর্বল তথ্য প্রকাশের পর শুরুতে সোনার দাম এক শতাংশের বেশি বেড়েছিল। কিন্তু পরে সেই অবস্থান ধরে রাখতে পারেনি।

চাকরির বাজারে ধীরগতি

মার্কিন শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশটিতে নন-ফার্ম পেরোল বেড়েছে মাত্র ২৯ হাজার। আগস্টে এই সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার। এর আগে প্রকাশিত হিসাবেও আগস্টের চাকরি বৃদ্ধির সংখ্যা ১ লাখ ৬২ হাজার বলা হয়েছিল।