tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদন‘সে বেঁচে থাকা মৃত্যুর চেয়ে একটু ভালো’

‘সে বেঁচে থাকা মৃত্যুর চেয়ে একটু ভালো’

সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রিয় অভিনেতা ও প্রজন্মের প্রেরণা আসাদুজ্জামান নূরের জন্মদিন ছিল গতকাল। এ উপলক্ষে তাকে স্মরণ করে এক আবেগঘন ফেসবুক পোস্ট লিখেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

তিনি নূরের একটি ছবি পোস্ট করে লেখেন— “মঞ্চে কিংবা টেলিভিশনে এই মানুষটার অভিনয় দেখলেই দীর্ঘক্ষণ ভাবনায় ডুবে যেতে হতো— কীভাবে এমন স্বাভাবিকতা বজায় রেখে তিনি এত দুর্দান্ত অভিনয় করতে পারেন!
তার আবৃত্তি শোনার সুযোগ যখনই পেয়েছি, শোনার পর মনে হয়েছে— এমন মুগ্ধতায় ডুবিয়ে দেওয়ার ক্ষমতা কি অনুশীলনে অর্জিত, নাকি কিছু মানুষ সত্যিই পুরস্কৃত হয়ে পৃথিবীতে আসেন? নূর ভাই নিঃসন্দেহে তেমনদেরই একজন।”

আফজাল হোসেন আরও লেখেন— “নূর ভাইয়ের উচ্চারণ ও কণ্ঠে এমন এক মাধুর্য আছে, যা সুবাসের মতো— নীরবে, নিঃশব্দে অনুভবকে ছুঁয়ে যায়।
কেউ যদি তার শিল্পীসত্তার পরিচয় না-ও জানেন, মানুষ হিসেবে তার কোমল ব্যক্তিত্বের আকর্ষণ এড়ানো প্রায় অসম্ভব।”

নিজেদের পেশাগত স্মৃতি স্মরণ করে আফজাল লিখেছেন— “যখন বিজ্ঞাপনচিত্র নির্মাণে প্রবলভাবে মনোযোগী হয়ে নতুনত্বের নেশায় দিন-রাত এক করেছিলাম, তখন দর্শকের ভালোবাসা পেয়েছি, কিন্তু আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো তখনও ভরসা করত না। ভাবত, এ দেশে উন্নত মানের বিজ্ঞাপনচিত্র তৈরি সম্ভব নয়।
সেই ভরসাহীন সময়েই আসাদুজ্জামান নূর প্রথম হাত বাড়িয়ে দিয়েছিলেন। দায়িত্ব নিয়েছিলেন আন্তর্জাতিক এক পণ্যের বিজ্ঞাপনচিত্রের, আর আমাকে বলেছিলেন— ‘সম্মান যেন থাকে।’”

আফজাল লিখেছেন— “তিনি আমার জ্যেষ্ঠ অভিনেতা— এ আমাদের প্রথম পরিচয়।
তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের, আমি ঢাকা থিয়েটারের— এ আমাদের আরেক সম্পর্ক।
তিনি বড় একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের কর্তা, আমি একই ক্ষেত্রে নিজের অবস্থান গড়ে তোলার পথে। দূরত্ব ছিল, কিন্তু ভালো কাজের প্রতি পারস্পরিক সম্মানই আমাদের সম্পর্ককে স্মরণীয় করেছে।”

সবশেষে তিনি লিখেছেন— “নূর ভাই এখনো বেঁচে আছেন— সে বেঁচে থাকা মৃত্যুর চেয়ে একটু ভালো।
মৃত্যু থেকে কেউ ফিরে আসে না, কিন্তু আমি বিশ্বাস করি, নূর ভাই ফিরবেন— আরও কাছের হয়ে ওঠার সুযোগ পাবো।
শুভ জন্মদিন, আসাদুজ্জামান নূর। শুভ জন্মদিন, নূর ভাই।”