tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচকমিশন ওয়াদাবদ্ধ: সিইসি

সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচকমিশন ওয়াদাবদ্ধ: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, “একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলের অঙ্গীকার। নির্বাচন কমিশনও দেশের মানুষের জন্য সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।”

তিনি সব রাজনৈতিক দলকে আচরণবিধি কঠোরভাবে মেনে চলা ও নির্বাচনের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তার মতে, সুষ্ঠু ভোট আয়োজনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে ইসির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় না।

গত ১০–১৫ বছরে ভোটারদের মধ্যে গড়ে ওঠা ভোটবিমুখতা দূর করতে রাজনৈতিক নেতৃত্বকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন সিইসি। জাতীয় নেতৃত্ব থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত দায়িত্বশীলদের ভূমিকা ভোটারদের কেন্দ্রে টানতে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

সিইসি আরও বলেন, অতীত অভিজ্ঞতায় প্রমাণিত—সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল ও তাদের প্রার্থীরাই সবচেয়ে বড় ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দল, ভোটার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করলে দেশকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব।