tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকসুপ্রিম কোর্টের রায়কে প্রত্যাখ্যান ট্রাম্পের

সুপ্রিম কোর্টের রায়কে প্রত্যাখ্যান ট্রাম্পের

সুপ্রিম কোর্টের রায়কে প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আদালতের ৬-৩ সংখ্যাগরিষ্ঠ রায়ে তার ঘোষিত বৈশ্বিক শুল্ক নীতি বাতিল হওয়ার পর তিনি এটিকে ‘জাতির জন্য লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প অভিযোগ করেন, বিদেশি স্বার্থের প্রভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর জানিয়েছে আল জাজিরা।

তিনি আদালতের উদারপন্থি বিচারকদের ‘জাতির জন্য লজ্জা’ আখ্যা দেন এবং যেসব রক্ষণশীল বিচারক রায়ের পক্ষে ভোট দিয়েছেন, তাদের সিদ্ধান্তকেও ‘অসাংবিধানিক ও অরাজনৈতিক’ বলে সমালোচনা করেন। ট্রাম্প বলেন, “এই রায় আমাদের দেশের জন্য একটি অপমান।”

তবে আদালতের সিদ্ধান্তের পরও শুল্ক নীতি থেকে সরে আসার ইঙ্গিত দেননি তিনি। ট্রাম্প দাবি করেন, ১৯৬২ সালের ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের অধীনে তার শুল্ক আরোপের পূর্ণ আইনি ক্ষমতা রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার শুল্ক আরোপের অধিকার আছে এবং সবসময়ই ছিল। এই রায় আমাকে থামাতে পারবে না।”

সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। রায়ের পরপরই তিনি বিকল্প আইনি পথ ব্যবহার করে শুল্ক কার্যকর রাখার ঘোষণা দেন। এতে প্রশাসন ও আদালতের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

বিরোধীরা বিষয়টিকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর চাপ হিসেবে দেখছেন, আর ট্রাম্পের সমর্থকরা রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন। পর্যবেক্ষকদের মতে, বাণিজ্য নীতি নিয়ে নতুন আইনি লড়াই শুরু হতে পারে। শেষ পর্যন্ত প্রশাসন পিছু হটলে একাধিক দেশ এ সিদ্ধান্তে লাভবান হতে পারে।