tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদখেলাসুপার ফোরে যেতে বাংলাদেশের সামনে জটিল সমীকরণ

সুপার ফোরে যেতে বাংলাদেশের সামনে জটিল সমীকরণ

এবারের এশিয়া কাপে ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় সমর্থকদের আশার পারদও ছিল অনেক উঁচুতে। কিন্তু পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সেই আশায় পানি ঢেলে দিয়েছে লিটন দাসের দল। এখন সুপার ফোরে ওঠার হিসাব-নিকাশ অনেকটা ‘যদি-কিন্তু’ আর সমীকরণের ওপর নির্ভর করছে।

‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার ফোরে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। তবে শুধু জিতলেই হবে না—সাথে প্রার্থনাও করতে হবে যেন শ্রীলঙ্কা তাদের পরের ম্যাচে আফগানিস্তানকে হারায়। তাহলেই নিশ্চিত হবে বাংলাদেশের সুপার ফোরে ওঠা।

বর্তমান পয়েন্ট টেবিল বলছে:

  • শ্রীলঙ্কা: ২ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট
  • আফগানিস্তান: ১ ম্যাচ, ২ পয়েন্ট
  • বাংলাদেশ: ২ ম্যাচে ২ পয়েন্ট

আজ যদি বাংলাদেশ জেতে, তাহলে তাদের পয়েন্ট হবে ৪। আর আফগানিস্তান থাকবে ২ পয়েন্টে। এরপর শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায়, তবে বাংলাদেশের জন্য সুপার ফোর নিশ্চিত।

কিন্তু সমস্যা হচ্ছে যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারায়।
সে ক্ষেত্রে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান—তিন দলেরই পয়েন্ট হবে সমান ৪। তখন সমীকরণ নির্ধারণ করবে নেট রানরেট।

এই দিক থেকেই বাংলাদেশ রয়েছে বড় সমস্যায়:

  • শ্রীলঙ্কা: নেট রানরেট +১.৫৪৬
  • আফগানিস্তান: +৪.৭০০
  • বাংলাদেশ: –০.৬৫০

তাই রানরেটের লড়াইয়ে টিকে থাকতে হলে আজ আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে।

অন্যদিকে, যদি আজ বাংলাদেশ হারে, তাহলে আর কোনো সমীকরণ কাজে আসবে না। বাংলাদেশের পয়েন্ট থাকবে ২। তখন শ্রীলঙ্কা ও আফগানিস্তান—উভয়েরই থাকবে ৪ পয়েন্ট করে। ফলে যে কোনো দল জিতুক না কেন, বাংলাদেশ ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।