সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে মা–মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ যাত্রী।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুনের বাড়ি চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা পরিবার-পরিজনসহ সুনামগঞ্জের টাংগুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিলেন। তারা ঢাকার সেঁজুতি ট্রাভেলসের (নম্বর: ১৫–৬০৮২) বাসে যাত্রা করেন। পথিমধ্যে পাগলা বাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।
এ সময় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন,



