tanaka
প্রচ্ছদজাতীয়আজকের আবহাওয়া

আজকের আবহাওয়া


ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) সূর্যোদয় হবে ভোর ৬টা ১ মিনিটে।