tanaka
প্রচ্ছদজাতীয়দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি করা হয়েছে। এতে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে নির্ধারিত দায়িত্ব পালন করবেন।

রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।

পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য বিষয়ে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি–সংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালন করবেন।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, এই দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে।