tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকসিরিয়া থেকে ৫,৭০০ ‘আইএস’ বন্দি ইরাকে স্থানান্তর

সিরিয়া থেকে ৫,৭০০ ‘আইএস’ বন্দি ইরাকে স্থানান্তর

যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে ৫,৭০০-এর বেশি সন্দেহভাজন আইএস বন্দিকে ইরাকে স্থানান্তর করেছে। ২৩ দিনব্যাপী এই অভিযানে সিরিয়ার বিভিন্ন আটক কেন্দ্র থেকে আন্তর্জাতিক আইএস যোদ্ধাদের নিরাপদে ইরাক হেফাজতে নেওয়া হয়েছে, জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানা গেছে। খবর আল জাজিরার।

সেন্টকম জানিয়েছে, ২১ জানুয়ারি শুরু হওয়া অভিযানে মূলত প্রাপ্তবয়স্ক পুরুষ আইএস যোদ্ধাদের স্থানান্তর করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব সিরিয়া থেকে ইরাকে রাতের ফ্লাইটে বন্দিদের স্থানান্তর সম্পন্ন হয়, যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

দীর্ঘদিন এসব বন্দি কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) পরিচালিত কারাগারে ছিলেন। তবে সম্প্রতি সিরিয়ার সরকারি বাহিনী উত্তরাঞ্চলের কিছু এলাকা পুনর্দখল করায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। সম্ভাব্য কারাগার ভাঙার ঝুঁকি এড়াতে তাদের ইরাকে স্থানান্তর করা হয়।

ইরাকের ন্যাশনাল সেন্টার ফর ইন্টারন্যাশনাল জুডিশিয়াল কো-অপারেশন (এনসিআইজেসি) জানিয়েছে, ৫,৭০৪ জন বন্দির মধ্যে ৩,৫৪৩ জন সিরিয়ান, ৪৬৭ জন ইরাকি, ৭১০ জন অন্যান্য আরব দেশ ও ৯৮০ জন বিদেশি, যাদের মধ্যে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছেন। আল-হোল শিবির থেকে অধিকাংশ বিদেশি পরিবার ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এসব বন্দির ভবিষ্যৎ ও বিচার প্রক্রিয়া আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, আইএস ২০১৪ সালে সিরিয়া ও ইরাকে বিস্তৃত সহিংসতা চালিয়ে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছিল। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সহায়তায় ইরাক ২০১৭ সালে এবং এসডিএফ ২০১৯ সালে গোষ্ঠীটিকে পরাজিত করে। এরপর হাজার হাজার সন্দেহভাজন যোদ্ধা ও তাদের পরিবার বিভিন্ন কারাগার ও শিবিরে রাখা হয়েছে।