tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনসিনেমা হলে চলছে ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই বুবলী

সিনেমা হলে চলছে ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই বুবলী

গত বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায় এর মুক্তি। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (৮ মে) সারা দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে মুক্তি উপলক্ষে সাম্প্রতিক সময়ে সিনেমাটির প্রচারণায় প্রধান দুই তারকা রোশান ও বুবলীর কাউকেই দেখা যায়নি।প্রচারণায় অংশ না নেওয়ার বিষয়ে অভিনেতা রোশান সংবাদ মাধ্যন্মে জানিয়েছেন, সিনেমার পুরো পারিশ্রমিক এখনো হাতে পাননি তিনি। এছাড়া মুক্তি নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তার সঙ্গে কোনো আলোচনা বা পরিকল্পনা শেয়ার করা হয়নি। তবে ব্যক্তিগত মান-অভিমান থাকলেও অভিনেতা হিসেবে তিনি সিনেমাটির গল্পের প্রশংসা করেছেন।এদিকে সিনেমাটি নিয়ে নায়িকা বুবলীর পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। গত মার্চ মাস থেকেই পর্দার আড়ালে রয়েছেন এই অভিনেত্রী। গুঞ্জন শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি, আর সে কারণেই আপাতত নিজেকে সব ধরনের কাজ ও প্রচার থেকে দূরে সরিয়ে রেখেছেন।