tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আজ দুপুরে

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আজ দুপুরে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। বৈঠকটি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসির কর্মকর্তারা জানান, সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের এ সাক্ষাৎ মূলত রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন ঘিরে আলোচনা কেন্দ্রিক হবে। এর আগে গত বৃহস্পতিবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে সড়ক অবরোধের কারণে তা স্থগিত করা হয়।

গত বছরের ৫ আগস্টের পর এটাই প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের বৈঠক।

এদিকে নির্বাচন কমিশন ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। গত ২৮ আগস্ট ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এ নির্বাচনের জন্য ২৪টি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে, যা অক্টোবর পর্যন্ত চলবে।