tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়সিআইডির নতুন প্রধান ডিআইজি আলি আকবর খান

সিআইডির নতুন প্রধান ডিআইজি আলি আকবর খান

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান। পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে।

আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করা এই কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দপ্তর এবং জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন। পেশাগত সততা ও দক্ষতার কারণে তিনি পুলিশ বাহিনীতে একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত।

পেশাগত উন্নয়নের অংশ হিসেবে আলি আকবর খান দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন। মানবপাচার প্রতিরোধ, বৈধ অভিবাসন উৎসাহিতকরণ এবং অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিতকরণ বিষয়ে ইতালিতে অনুষ্ঠিত কর্মশালায় তিনি অংশগ্রহণ করেন। এছাড়া মালদ্বীপে মানবপাচার ও অভিবাসী পাচারসংক্রান্ত তথ্য সংগ্রহবিষয়ক আঞ্চলিক কর্মশালাতেও অংশ নেন।

আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি আইনশৃঙ্খলা, অপরাধ তদন্ত ও মানবপাচার প্রতিরোধ বিষয়ে নিজের পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করেছেন। নতুন দায়িত্বে সিআইডির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যাশা করা হচ্ছে।