ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে গোপনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন ওই নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।



