তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানানোর সুবিধার্থে সারাদেশের নেতাকর্মীদের জন্য সাতটি রুটে বিশেষ ট্রেন বুকিংয়ের আবেদন করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই আবেদন করা হয়।
চিঠিতে বলা হয়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় ফিরবেন। তাকে সংবর্ধনা জানানোর জন্য সারাদেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং জনতা ঢাকায় আসবেন। তাদের যাতায়াত সুবিধার্থে বিএনপি ২৪ ডিসেম্বর রাতের বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে ইচ্ছুক। সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে।
রেলপথের নির্ধারিত রুটসমূহ:
১. কক্সবাজার-ঢাকা
২. সিলেট-ঢাকা
৩. জামালপুর-ময়মনসিংহ-ঢাকা
৪. টাঙ্গাইল-ঢাকা
৫. চাঁপাইনব্বাগঞ্জ-রাজশাহী-ঢাকা
৬. পঞ্চগড়-নিলফামারী-পার্বতীপুর-ঢাকা
৭. কুড়িগ্রাম-রংপুর-ঢাকা
বিএনপি বিশেষভাবে অনুরোধ করেছে, উল্লেখিত প্রতিটি রুটে একটি করে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভ করার অনুমতি প্রদানের জন্য।



