দীর্ঘ ১৭ বছরের লন্ডন নির্বাসনের পর আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। অবতরণের পর রাজধানীর খিলক্ষেত থানার তিনশ ফিট এলাকায় তাকে সংবর্ধনা জানাতে জনসমাবেশ আয়োজন করবে বিএনপি।
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে আজ বৃহস্পতিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা।



