tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সাকিবের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই চার্জশিট

সাকিবের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই চার্জশিট

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, মামলাটির তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে। বর্তমানে শেষ ধাপের কিছু প্রক্রিয়া চলছে। এসব কাজ শেষ হলেই দ্রুত আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।

দুদক সূত্র জানায়, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেনের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে।

মামলায় সাকিব আল হাসান ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।

দুদক জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। আদালতে চার্জশিট দাখিলের পর পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হবে।