tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকসাইবেরিয়ায় বড় তেলক্ষেত্রের সন্ধান পেল রাশিয়া

সাইবেরিয়ায় বড় তেলক্ষেত্রের সন্ধান পেল রাশিয়া

সাইবেরিয়ায় বড় তেলক্ষেত্রের সন্ধান পেয়েছে রাশিয়া। দেশটির উত্তরাঞ্চলের ইয়ামাল উপদ্বীপ এলাকায় আবিষ্কৃত এ ক্ষেত্রটি গত তিন দশকে সাইবেরিয়ায় পাওয়া অন্যতম বৃহৎ তেলসম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম নেফ্ট শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আর্কটিক অঞ্চলের নিকটবর্তী ইয়ামাল উপদ্বীপের বিস্তীর্ণ অংশ বছরের অধিকাংশ সময় পুরু বরফে আচ্ছাদিত থাকে। সেই বরফাচ্ছন্ন এলাকাতেই নতুন এ তেলক্ষেত্রের অবস্থান। প্রাথমিক হিসাব অনুযায়ী, এখানে অন্তত ৫ কোটি ৫০ লাখ টন তেলের মজুত থাকতে পারে।

সাইবেরিয়া দীর্ঘদিন ধরেই তেল ও গ্যাস সম্পদে সমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত। গ্যাজপ্রম নেফ্ট জানায়, প্রায় তিন বছর ধরে টু-ডি ও থ্রি-ডি সিসমিক জরিপ, ভূতাত্ত্বিক ও হাইড্রোনেমিক বিশ্লেষণের মাধ্যমে অনুসন্ধান চালানোর পর এই তেলক্ষেত্রের সন্ধান মেলে।

প্রতিষ্ঠানটির নির্বাহী বোর্ডের চেয়ারম্যান আলেক্সান্দার দিউকভ রুশ গণমাধ্যম রাশিয়া টুডে-কে বলেন, গত ৩০ বছরের মধ্যে ইয়ামাল অঞ্চলে এত বড় তেলক্ষেত্রের আবিষ্কার হয়নি। তার মতে, সাইবেরিয়ার অন্যান্য এলাকাতেও আরও তেল ও গ্যাসক্ষেত্র থাকতে পারে, তাই অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখা হবে।