tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআদালতসাইফুজ্জামানের অ্যাকাউন্ট থেকে তোলা ১ কোটি টাকা উদ্ধার

সাইফুজ্জামানের অ্যাকাউন্ট থেকে তোলা ১ কোটি টাকা উদ্ধার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্বাক্ষরিত চেক ব্যবহার করে উত্তোলন করা ১ কোটি ৭৬ লাখ টাকার মধ্যে ১ কোটি টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে দুদক আরামিট গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। পরে তার দেখানো মতে কালুরঘাট শিল্প এলাকার আরামিট গ্রুপের কার্যালয় থেকে নগদ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

দুদকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা মশিউর রহমান যুগান্তরকে বলেন, “গ্রুপটির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সকালে গ্রেফতার করা হয়। বিকালে কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ৮৩ লাখ টাকা গণনা শেষ হয়েছে, যা ১ কোটি টাকা ছাড়াবে বলে আশা করছি।”

এদিকে সাবেক মন্ত্রীর নানা অনিয়মের প্রমাণস্বরূপ ২৩ বস্তা ডকুমেন্ট উদ্ধারের ঘটনায় চান্দগাঁও থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছে আরামিট গ্রুপ। আরামিট সিমেন্টের সহকারী নিরাপত্তা কর্মকর্তা রাশেদ কামাল বাদী হয়ে এ জিডি করেন।

দুদক সূত্র জানায়, মোট অর্থ চারটি ব্যাংক থেকে উত্তোলন করা হয়—ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা থেকে ১ কোটি টাকা, জনতা ব্যাংক থেকে ৩০ লাখ, সোনালী ব্যাংক থেকে ৩৬ লাখ এবং মেঘনা ব্যাংক থেকে ১০ লাখ টাকা। জাহাঙ্গীর আলম দাবি করেন, অর্থ পাচার মামলায় গ্রেফতার ব্যাংকের দুই কর্মকর্তার আইনি লড়াইয়ের খরচ বহনের জন্যই এসব টাকা তোলা হয়েছিল। তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের মোট ১১টি চেকের মুড়িও উদ্ধার করা হয়।