tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা

সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা

সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর প্রথম আলো কার্যালয়ের সামনে একদল ব্যক্তির হাতে হেনস্তার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে প্রথম আলো কার্যালয়ে আটকে পড়া সাংবাদিকদের সহায়তা করতে গেলে একদল বিক্ষোভকারী তার ওপর চড়াও হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নূরুল কবীরের দিকে তেড়ে আসছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিরাপদে সরিয়ে নেন।

প্রসঙ্গত, ওই রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভকারীদের একটি অংশ প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে প্রথম আলো কার্যালয়ে কর্মরত বহু সাংবাদিক সেখানে আটকা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ থেকে মিছিল নিয়ে বিক্ষুব্ধ একটি দল কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছালে সেখানে তীব্র বিক্ষোভ শুরু হয়। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়।

এরপর একই বিক্ষোভকারী দল ফার্মগেটে অবস্থিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর ভবনেও হামলা ও অগ্নিসংযোগ চালায়। গভীর রাত পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে চরম উত্তেজনা বিরাজ করছিল।