tanaka
প্রচ্ছদখেলাগোল্ডেন বয় জিতলেন বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি

গোল্ডেন বয় জিতলেন বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি

ইউরোপের অনূর্ধ্ব-২১ বয়সী ফুটবলারদের মধ্যে সেরার স্বীকৃতি ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন স্পেন ও বার্সেলোনার ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাউ কুবারসি। ২০২৬ সালের এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জনের পথে আর্জেন্টিনার দুই প্রতিভাবান ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জিয়ানলুকা প্রেস্টিয়ানিকে পেছনে ফেলেছেন তিনি।

ইউরোপের ৩০ জন খ্যাতনামা ক্রীড়া সাংবাদিকের ভোটে এবারের বিজয়ী নির্বাচিত হন কুবারসি। প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে ভোটের লড়াইয়ে সবার ওপরে অবস্থান করে নেন বার্সেলোনার এই তরুণ তারকা।

ডিফেন্ডার হিসেবে গোল্ডেন বয় জয়ের ইতিহাসে কুবারসির আগে সর্বশেষ এই কৃতিত্ব দেখিয়েছিলেন নেদারল্যান্ডসের ম্যাথিয়াস ডি লিট। ২০১৮ সালে তিনি পুরস্কারটি জিতেছিলেন। দীর্ঘ আট বছর পর আবারও কোনো ডিফেন্ডারের হাতে উঠল এই সম্মান।

কুবারসির হাত ধরে গোল্ডেন বয় পুরস্কারে বার্সেলোনার সাফল্যের ধারাও বজায় থাকল। ২০২১ সাল থেকে ক্লাবটির হয়ে ধারাবাহিকভাবে এই পুরস্কার জিতেছেন পেদ্রি, গাভি ও লামিন ইয়ামাল। এবার তাঁদের সঙ্গে যোগ হলো কুবারসির নাম।

এদিকে এই জয়ের মাধ্যমে স্পেনের ষষ্ঠ ফুটবলার হিসেবে গোল্ডেন বয় পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করলেন ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার।