tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীসরিয়ে দেওয়া হলো ডিবির যুগ্ম কমিশনার নাসিরুলকে

সরিয়ে দেওয়া হলো ডিবির যুগ্ম কমিশনার নাসিরুলকে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে গোয়েন্দা-দক্ষিণ ও প্রশাসনিক দায়িত্ব থেকে সরিয়ে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছে।

রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক আদেশে এই বদলির নির্দেশ দেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে দায়িত্ব পালন করতে হবে। নির্দেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

ডিবিতে দায়িত্ব পালনকালে নাসিরুল ইসলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে যুক্ত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত সময়ে সংঘটিত কয়েকটি চাঞ্চল্যকর মামলা ও ক্লুলেস ঘটনার তদন্তে তার নেতৃত্বাধীন টিমের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

চলতি সময়ে মাঠপর্যায়ের গোয়েন্দা কার্যক্রম ও বিভিন্ন অপারেশনাল কাজে তিনি সক্রিয় ছিলেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু তদন্ত ও অভিযানে তার টিমের কার্যক্রম আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরে প্রশংসাও পেয়েছে।

হঠাৎ এই বদলির ফলে ডিবির চলমান কিছু কার্যক্রমে সাময়িক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। বিশেষ করে তদন্ত ও গোয়েন্দা সমন্বয়ের ক্ষেত্রে কিছুটা ধীরগতি দেখা দিতে পারে বলেও তারা মনে করছেন।