tanaka
প্রচ্ছদআন্তর্জাতিক‘সরকারের বিদায়ের পরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে’: রাহুল গান্ধী

‘সরকারের বিদায়ের পরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে’: রাহুল গান্ধী

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে নরেন্দ্র মোদি সরকারের পদত্যাগের দাবিও তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

শনিবার (১০ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জ্ঞানেশ কুমারের পাশাপাশি বর্তমান সরকারকেও বিদায় নিতে হবে। এরপরই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হবে বলে মন্তব্য করেন তিনি।

রাহুল গান্ধী লেখেন, ‘জ্ঞানেশ কুমারকে বিদায় নিতে হবে। এ সরকারকেও বিদায় নিতে হবে। এর পরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে।’

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ওই কর্মসূচিকে সামনে রেখেই রাহুল গান্ধীর সরকারের বিরুদ্ধে এই বক্তব্য প্রকাশ্যে এলো।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া