বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আগামী ১৭ জুন তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
বুধবার (১৩ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইসরাত জাহান এ আদেশ দেন।
সমন জারি হওয়া অন্য আসামিরা হলেন— শামীমা সুলতানা চৌধুরী, নাওয়ার জয়ীতা, আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন এবং মো. সানী চৌধুরী।
মামলায় তাদের বিরুদ্ধে প্রতারণা ও আস্থাভঙ্গের অভিযোগ আনা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।



