tanaka

ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না: রাষ্ট্রপতি

দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চান না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রচ্ছদআদালতরাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিলের বিধানসংবলিত সংবিধানের ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে রিটে ৭০ অনুচ্ছেদসংক্রান্ত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ।

রিটকারী আইনজীবী ইউনূছ আলী আকন্দ বলেন, রিটটি এখনো এখতিয়ারসম্পন্ন কোনো বেঞ্চে উপস্থাপন করা হয়নি। তবে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চে রিটটি উপস্থাপন করা হতে পারে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত কোনো সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তাঁর সংসদ সদস্য পদ শূন্য হবে। তবে এ কারণে তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।

রিটে কী চাওয়া হয়েছে জানতে চাইলে ইউনূছ আলী আকন্দ বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছে। পাশাপাশি ৭০ অনুচ্ছেদ বহাল থাকা অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, আদালত প্রাথমিক শুনানি শেষে রুল জারি করলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।

রিটে আইন সচিব ও মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে বলে জানান রিটকারী।

এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার বিকেল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।