ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। এতে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত বিভিন্ন জেলার প্রার্থীরা অংশ নিচ্ছেন।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।



