tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনসংগ্রাম ও দুঃসময় পেরিয়ে যেভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছেন বাপ্পা মজুমদার

সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে যেভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছেন বাপ্পা মজুমদার

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ (৫ ফেব্রুয়ারি)। মঞ্চের আলো, দর্শকের ভালোবাসা আর অসংখ্য জনপ্রিয় গানের পেছনে লুকিয়ে আছে তার জীবনের কঠিন সংগ্রামের গল্প।

বাপ্পার জন্ম এক সংগীতনিবেদিত পরিবারে। তার বাবা পণ্ডিত বারীণ মজুমদার ছিলেন প্রখ্যাত সংগীতসাধক। বাড়িতে সারাক্ষণ চলত রেওয়াজ-কখনো বাবার, কখনো শিষ্যদের। ছোটবেলা থেকেই সংগীত যেন তার চারপাশের স্বাভাবিক পরিবেশ ছিল। এই আবহেই বড় হয়েছেন বাপ্পা।

তবে শৈশবটা সবসময় মসৃণ ছিল না। একসময় পরিবারকে হঠাৎ করেই মিউজিক কলেজের বাসস্থান থেকে বের করে দেওয়া হয়। বাসায় ফেরার পর গ্রেপ্তার হন পণ্ডিত বারীণ মজুমদার। অনিশ্চয়তা আর আর্থিক সংকটে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি।