tanaka

মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ড বিভাগের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় বিমানটি...
প্রচ্ছদরাজধানী‘শেখ হাসিনা ফিরলে কিছু হবে না’ মন্তব্যের অডিও ছড়ানোর পর ওসি প্রত্যাহার

‘শেখ হাসিনা ফিরলে কিছু হবে না’ মন্তব্যের অডিও ছড়ানোর পর ওসি প্রত্যাহার

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে ওসি রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।’

অডিওতে আরও তাকে বলতে শোনা যায়, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই শেখ হাসিনার দেশে আসা উচিত। একই কথোপকথনে পুলিশের সক্ষমতা নিয়েও মন্তব্য করতে শোনা যায় তাকে।

গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও কয়েকটি সংবাদমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হওয়ার পর ওসি রাকিবুল ইসলামকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।