tanaka
প্রচ্ছদরাজধানীরাজধানীর দুই স্থানে এক ঘণ্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর দুই স্থানে এক ঘণ্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাতের ব্যবধানে প্রায় এক ঘণ্টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। তবে ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৮টার দিকে সোবহানবাগে ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজের নিচে প্রথম বিস্ফোরণটি ঘটে। এর প্রায় ৪৫ মিনিট পর রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি জানান, কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুটি ঘটনায়ই কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ওসি আরও জানান, আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরণের ঘটনাটি কাফরুল থানা এলাকার মধ্যে পড়েছে। তাই ওই ঘটনার তদন্ত সংশ্লিষ্ট থানা পুলিশ করবে।