tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়শুষ্ক থাকবে দেশের আকাশ, আবহাওয়া অফিসের পূর্বাভাস

শুষ্ক থাকবে দেশের আকাশ, আবহাওয়া অফিসের পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সারা দেশে আকাশ সাধারণত শুষ্ক থাকবে। তবে কিছু এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, ভোরের দিকে দেশের নদী অববাহিকার কিছু এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, যা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঢাকায় সকাল ৬টায় বাতাসের দিক ও গতি ছিল পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে, ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। এ সময় রাজধানীতে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ।