tanaka

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল ৭ বছরের শিশুর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার...
প্রচ্ছদরাজনীতিশুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, এ নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, এ নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচন কেবল জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, এটি দেশ পুনর্গঠনের একটি ঐতিহাসিক সুযোগ। আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের হারানো অধিকার ফিরে পাবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তবে এবার সেই হারানো অধিকার প্রয়োগের সময় এসেছে। এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাইয়ের নয়, বরং দেশকে নতুনভাবে গড়ে তোলার একটি সুযোগ।

দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হবেন। পাশাপাশি কৃষকদের জন্য চালু করা হবে ‘কৃষক কার্ড’, যাতে তারা সহজে ঋণ, সার ও উন্নত বীজ পেতে পারেন। ধানের শীষে ভোট দিলে কৃষকদের জন্য সুখবর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে।

তিনি আরও বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়, কারণ এই দেশের প্রকৃত মালিক জনগণ। জনগণের সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। এ কারণেই তিনি ধানের শীষে ভোট চান।

ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, চিনিকলসহ বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করা হবে। ঠাকুরগাঁওয়ে একটি ক্যাডেট কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের পণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ করা হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে আইটি সেক্টরে একটি হাব গড়ে তোলা হবে। পাশাপাশি একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সরকার গঠন করা হলে যত দ্রুত সম্ভব এই অঞ্চলের বিমানবন্দর চালু করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

সমাবেশে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তারেক রহমান বলেন, বাংলাদেশ সবার, আর বিএনপির শেষ ঠিকানাও বাংলাদেশ। জনগণের সমর্থন নিয়ে এমন একটি রাষ্ট্র গড়তে চায় বিএনপি, যেখানে সবার নিরাপত্তা ও গণতন্ত্র নিশ্চিত থাকবে।

তিনি আরও বলেন, এ দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে। বিচার হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়। একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।