tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনশিল্পী জেনস সুমনের চিরবিদায়

শিল্পী জেনস সুমনের চিরবিদায়

রাজধানীর উত্তরা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ‘একটা চাদর হবে’ গান দিয়ে খ্যাতি পাওয়া সংগীতশিল্পী জেনস সুমন। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে উত্তরা ৪ নম্বর সেক্টরের মসজিদে দ্বিতীয় জানাজার পর তাকে দাফন করা হয়। এর আগে উত্তরা ১২ সেক্টরে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। এই তথ্য জানিয়েছেন সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু।

শুক্রবার (২৮ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় ব্যান্ডসংগীতশিল্পী। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

নব্বইয়ের দশকের শেষের দিকে সংগীতে প্রবেশ করেন সুমন। প্রকৃত নাম গালিব আহসান মেহেদী হলেও তিনি ‘সুমন’ নামে পরিচিত ছিলেন। বিটিভিতে প্রচারিত ‘একটা চাদর হবে’ গানটি তাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়।

সংগীত ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন একাধিক হিট অ্যালবাম—‘আশীর্বাদ’ (১৯৯৭), ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘আয় তোরা আয়’, ‘একটা চাদর হবে’, ‘চেরী’সহ আরও অনেক কাজ। ২০০৮ সালে প্রকাশিত ‘মন চলো রূপের নগরে’ ছিল তার সর্বশেষ অ্যালবাম। ১৬ বছরের বিরতির পর গত বছর ‘আসমান জমিন’ গানটির মাধ্যমে আবারও সংগীতে ফেরেন। সর্বশেষ প্রকাশিত গানটি ‘আমি চাইব না’। তার অকাল প্রয়াণে সংগীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।