tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনশাহরুখ খান বিশ্বের সবচেয়ে ধনী তারকা

শাহরুখ খান বিশ্বের সবচেয়ে ধনী তারকা

বলিউডের বাদশাহ শাহরুখ খান এখন বিশ্বের সবচেয়ে ধনী তারকা হিসেবে অভিষিক্ত হয়েছেন। ৩৩ বছর চলচ্চিত্র জগতে কাজ করার পর তিনি বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করেছেন।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, ৫৯ বছর বয়সী শাহরুখের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২,৪৯০ কোটি রুপিতে। এর ফলে তিনি কেবল ভারতের সবচেয়ে ধনী তারকা নন, আন্তর্জাতিক পর্যায়েও শীর্ষে উঠে এসেছেন।

বর্তমানে শাহরুখের সম্পদ প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার, যা টেলর সুইফ (১.৩ বিলিয়ন), আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন), জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন) এবং সেলিনা গোমেজ (৭২০ মিলিয়ন) এর চেয়ে বেশি।

ভারতের ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখের অবস্থান দীর্ঘদিন ধরে অটুট। নতুন তালিকায় দেখা যাচ্ছে, দ্বিতীয় স্থানের সঙ্গে তার ব্যবধান দিনদিন বাড়ছে। জুহি চাওলা ও তার পরিবারের সম্পদ ৭,৭৯০ কোটি রুপি, হৃত্বিক রোশনের সম্পদ ২,১৬০ কোটি রুপি।

প্রায় তিন দশক ধরে হিন্দি চলচ্চিত্রের শীর্ষে থাকা শাহরুখের সম্পদ বৃদ্ধি পেয়েছে তার বিনিয়োগ ও ব্যবসায়িক উদ্যোগের কারণে। এই অর্জন প্রমাণ করে, বলিউডের বাদশাহ আন্তর্জাতিক মানের তারকাদের সঙ্গে ধনী হওয়ার ক্ষেত্রে নেতৃত্বে রয়েছেন।