tanaka

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯...
প্রচ্ছদজাতীয়শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেলো ৩৭ প্রতিষ্ঠান

শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেলো ৩৭ প্রতিষ্ঠান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৩৭টি প্রতিষ্ঠানকে মোট ১ হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রপ্তানি অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। প্রতিষ্ঠানগুলোকে রপ্তানি নীতি ২০২৪-২৭ এর নিয়মকানুন মেনে চলতে হবে এবং অনুমোদিত পরিমাণের বেশি ইলিশ রপ্তানি করা যাবে না। শুল্ক কর্তৃপক্ষ অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মাধ্যমে প্রতিটি চালান যাচাই করবে। অনুমতি হস্তান্তরযোগ্য নয় এবং সাব কন্ট্রাক্টের সুযোগ নেই। প্রয়োজনে সরকার যে কোনো সময় অনুমতি বাতিল করতে পারবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানান, কোনো চাপের কারণে নয়, ধর্মীয় সৌজন্য ও অনুরোধের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। তবে গত বছরের তুলনায় এ বছর রপ্তানির পরিমাণ অর্ধেকেরও কম। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের দাবির প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে ১১ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতিও দেওয়া হয়েছে।