tanaka

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩৫ জন। হামলার...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস

প্রচ্ছদআন্তর্জাতিকলেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৩

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৩

দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর চালানো বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এতে আরও বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। একই দিনে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশু ও আল জাজিরার এক সাংবাদিক আহত হন।—খবর আল জাজিরা।

মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে গাড়িচাপা ও ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হঠাৎ ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায়। ওই ঘটনায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপর প্রায় দুই বছর ধরে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৯ হাজার ৪৮৩ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৭০৬ জন আহত হয়েছে।

এদিকে ইসরায়েলি মানবাধিকার সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত দুই বছরের কম সময়ে ইসরায়েলি কারাগারে অন্তত ৯৪ জন ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তি মারা গেছেন। সংগঠনের নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে—এই মৃত্যুগুলো পদ্ধতিগত নির্যাতন, চিকিৎসা-সেবা অস্বীকার অথবা এসবের সমন্বয়ের ফল হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগের ১০ বছরে ইসরায়েলি হেফাজতে প্রায় ৩০ জন ফিলিস্তিনি মারা যান। সংগঠনের মতে, সাম্প্রতিক মৃত্যুর হার অস্বাভাবিকভাবে বেশি এবং তা নীতিগত দুর্ব্যবহারের ইঙ্গিত দেয়।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। ইসরায়েলি প্রিজন সার্ভিস জানায়, তারা আইনের মধ্যেই বন্দিদের পরিচালনা করে। ৭ অক্টোবর ২০২৩-এর পর থেকে গাজা ও পশ্চিম তীরে হাজারো ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে—যাদের অনেককেই কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে বন্দিদের তথ্য প্রদান এবং আটক কেন্দ্রগুলোতে প্রবেশের অনুমতিও বন্ধ করে দেওয়া হয়েছে।