লিবিয়ায় অনিয়মিতভাবে বসবাস করা ১৭৬ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট (ইউজেড ০২২২) যোগে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এই প্রত্যাবাসন প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বিত উদ্যোগে বাস্তবায়িত হয়।
ফিরে আসা ১৭৬ জনের মধ্যে ১৭২ জন ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং বাকি চারজন আইওএম-এর পরিচালিত আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।



