tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়লিবিয়া থেকে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি

লিবিয়ার ত্রিপলি ও আশপাশের অঞ্চল থেকে আরও ৩০৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। তারা সবাই অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন এবং স্বেচ্ছায় দেশে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন।

প্রত্যাবাসনপ্রাপ্ত এসব নাগরিক শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে একটি চার্টার্ড ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেরত আসা অধিকাংশ ব্যক্তি মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। এদের অনেকেই লিবিয়ায় অবস্থানকালে অপহরণ ও নির্যাতনের শিকার হন।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা তাদের স্বাগত জানান। দুর্বিষহ অভিজ্ঞতা থেকে অন্যদের সচেতন করতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের এই অভিজ্ঞতা সমাজের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিতদের প্রত্যেককে খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করেছে।