tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকলিবিয়ার সেনাপ্রধানের বিমান বিধ্বস্তের তথ্য জানাল তুরস্ক

লিবিয়ার সেনাপ্রধানের বিমান বিধ্বস্তের তথ্য জানাল তুরস্ক

লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আল-হাদ্দাদের বহনকারী বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক তথ্য জানিয়েছে তুরস্ক। এ ঘটনায় দেশটিতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে আঙ্কারার এসেনবোয়া বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে ডাসল্ট ফ্যালকন-৫০ মডেলের জেটটি যাত্রা শুরু করে। উড্ডয়নের প্রায় ৪০ মিনিট পর বিমানটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আঙ্কারার হায়মানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে পরে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হায়মানার আকাশসীমায় থাকাকালে বিমানটি জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল। এর কিছুক্ষণ পরই সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ দপ্তরের প্রধান বুরহানেত্তিন দুরান জানান, বিমানটি আকাশযান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে বৈদ্যুতিক ত্রুটির কথা জানিয়ে জরুরি অবতরণের অনুরোধ করেছিল। সে অনুযায়ী বিমানটিকে পুনরায় এসেনবোয়া বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং অবতরণের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। তবে নিচে নামার সময় হঠাৎ করেই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত নিরাপত্তা ক্যামেরার ফুটেজে হায়মানার আকাশে বিস্ফোরণের মতো আলো ছড়িয়ে পড়তে দেখা যায়।

এদিকে তুরস্কের বিচারমন্ত্রী ইয়িলমাজ তুনচ জানিয়েছেন, আঙ্কারার প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে এক তুর্কি কর্মকর্তা বলেন, তদন্তের প্রাথমিক প্রতিবেদনে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে।

অন্যদিকে লিবিয়ার সরকার অব ন্যাশনাল ইউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার তদন্তে তুর্কি কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করতে একটি প্রতিনিধিদল শিগগিরই আঙ্কারায় পাঠানো হবে।