কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে বাংলাদেশ সচিবালয়ে গিয়ে লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায় উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার বিকেলে সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়। এতে কৃষি খাতের সামগ্রিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
বৈঠকে অংশ নিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় প্রধানমন্ত্রী লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করেন। হেঁটে সিঁড়ি বেয়ে উঠে তিনি নির্ধারিত সম্মেলন কক্ষে বৈঠকে যোগ দেন।



