tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআদালতলতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলমসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। এর আগে আটক হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—আব্দুল্লাহ আল আমিন, কাজী এটিএম আনিসুর রহমান, গোলাম মোস্তফা, মোহাম্মদ মহিবুল ইসলাম, মো. জাকির হোসেন, তৌসিফুল বারী খান, আমির হোসেন ওরফে সুমন, নাজমুল আহসান, মো. আল-আমিন, সৈয়দ শাহেদ হাসান, শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মো. আলী ও আব্দুল্লাহিল কাইয়ুম।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমানসহ কয়েকজন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোলটেবিল আলোচনায় অংশ নেন। ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এই আলোচনা আয়োজন করে ‘মঞ্চ ৭১’। প্রধান অতিথি হওয়ার কথা থাকলেও ড. কামাল হোসেন সেখানে উপস্থিত ছিলেন না।

আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক শেখ হাফিজুর রহমান অভিযোগ করেন, সংবিধানকে ভিন্নমুখী করার পাঁয়তারা চলছে, এর পেছনে রয়েছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

তারপরই একদল ব্যক্তি মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করে স্লোগান দেন এবং উপস্থিতদের অবরুদ্ধ করে রাখেন। পরে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

নিজেদের পরিচয় ‘জুলাই যোদ্ধা’ বলে দাবি করে এক ব্যক্তি জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এখানে ষড়যন্ত্র করছিলেন। তাই তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।