tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সব স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষা শেষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টায় তিনি হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়া সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বাসা থেকে হাসপাতালে রওনা হন এবং রাত ৮টায় সেখানে পৌঁছান। বিএনপি সূত্রে জানা গেছে, তার স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত তদারকি ও চিকিৎসার আওতায় পরিচালিত হয়েছে।