tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়রোহিঙ্গা সংকট নিয়ে সংলাপে যোগ দিতে কক্সবাজারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

রোহিঙ্গা সংকট নিয়ে সংলাপে যোগ দিতে কক্সবাজারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে সংলাপে অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছেন।

সোমবার (২৫ আগস্ট) তিনি রোহিঙ্গা সংকট বিষয়ক এ সংলাপে বক্তব্য দেবেন। অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এই সংলাপ থেকে প্রাপ্ত মতামত ও প্রস্তাবসমূহ আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠেয় সম্মেলনে তুলে ধরা হবে বলে জানা গেছে।

আজ রোহিঙ্গা ঢলের আট বছর পূর্তি। ২০১৭ সালের এই দিনে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নিপীড়ন থেকে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর গত দেড় বছরে আরও দেড় লাখের মতো রোহিঙ্গা এসেছে। বর্তমানে উখিয়া ও টেকনাফে মোট রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ।

২০১৭ সালের শেষ দিকে আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয় মিয়ানমারের তৎকালীন অং সান সু চি সরকার। ওই বছর সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তিও স্বাক্ষরিত হয়। পরবর্তী সময়ে ২০১৯ সালে দুই দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও মিয়ানমার সরকারের প্রতিশ্রুতির প্রতি আস্থা না থাকায় রোহিঙ্গারা স্বেচ্ছায় ফিরতে রাজি হয়নি। ফলে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।