tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়রোমে জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক

রোমে জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে ১৩ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জিবুতির প্রধানমন্ত্রী আবদুল কাদের কামিল মোহাম্মদ।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জিবুতিতে ক্ষুদ্রঋণ মডেল বাস্তবায়ন, আঞ্চলিক ভূরাজনীতি এবং রোহিঙ্গা সংকটসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

জিবুতির প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসের প্রশংসা করে বলেন, “আপনি জিবুতিতেও একটি সুপরিচিত নাম।” তিনি ইউনূসকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, “আমাদের ক্ষুদ্রঋণ কার্যক্রমে আপনার পরামর্শ প্রয়োজন।” তিনি জিবুতিতে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালুর ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।

অধ্যাপক ইউনূস জিবুতির আগ্রহকে স্বাগত জানিয়ে প্রস্তাব দেন, জিবুতির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে ক্ষুদ্রঋণ কার্যক্রম ও প্রশিক্ষণের বাস্তব অভিজ্ঞতা নিতে পারে। তিনি জানান, বাংলাদেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো সারা বছর প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে, যা জিবুতির কর্মকর্তাদের জন্য সহায়ক হবে।

এছাড়া তিনি উল্লেখ করেন, জিবুতি প্রতিযোগিতামূলক মূল্যে বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধ আমদানি করতে পারে, যা দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে।

বৈঠকে জিবুতির ক্ষুদ্রঋণ মন্ত্রী অধ্যাপক ইউনূসের কাছে ক্ষুদ্রঋণ ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ চান।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য বিষয়ক উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।