tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিকরোববার বিকেলেই শপথ নেবেন বিজয়

রোববার বিকেলেই শপথ নেবেন বিজয়

তামিলনাড়ুতে জোটগত সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর আগামীকাল রোববার বিকেল সোয়া ৩টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তামিলাগা ভেট্টরি কাজাগম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়।

শনিবার (৯ মে) প্রকাশিত এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) নিঃশর্ত সমর্থনের পর বিজয়ের সরকার গঠনের অনিশ্চয়তা কাটে। এই দুই দলের সমর্থনে বিজয় নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

এর আগে শুক্রবার গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান বিজয়। তবে সে সময় গভর্নর কার্যালয় সূত্র জানায়, ১১৮ বিধায়কের সমর্থন নিশ্চিত না হওয়ায় তাকে সরকার গঠনের আমন্ত্রণ দেওয়া হয়নি।

বুধবার ও বৃহস্পতিবারও গভর্নর আরলেকারের সঙ্গে বৈঠক করেন বিজয়। কিন্তু দুই দফাতেই গভর্নর স্পষ্ট করে জানান, বিধানসভায় প্রয়োজনীয় সমর্থন প্রমাণ করতে না পারায় তার দাবি গ্রহণ করা সম্ভব নয়।

এদিকে তামিলনাড়ুর আরেক বড় রাজনৈতিক দল এআইএডিএমকেতে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতা সি ভি শানমুগম দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

জানা গেছে, এআইএডিএমকের ৩০ জনের বেশি বিধায়ক শানমুগমের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের একটি অংশ বিজয়ের টিভিকেকে সমর্থন দেওয়ার পক্ষেও ঝুঁকছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

শনিবার পুদুচেরির একটি রিসোর্ট থেকে ফিরে চেন্নাইয়ে শানমুগমের কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এস পি ভেলুমনি, এম আর বিজয়ভাস্কর, নাথাম বিশ্বনাথন ও সি বিজয়ভাস্করসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।