tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদজাতীয়রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী রোববার (১২ জুলাই) প্রকাশ করা হবে। দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।

শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তারা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। অনুষ্ঠান শেষে ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীরা নির্ধারিত পদ্ধতিতে নিজেদের ফল জানতে পারবেন।

যেভাবে জানা যাবে ফলাফল

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা মোবাইল ফোনের এসএমএস এবং অনলাইনের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক) থেকে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

এসএমএসের নিয়ম:

DPE <স্পেস> রোল নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণস্বরূপ, কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে DPE 123456 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে ফল দেখার পদ্ধতি

এসএমএসের পাশাপাশি শিক্ষার্থীরা ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপেমিস (IPEMIS) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

ওয়েবসাইটে গিয়ে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য প্রদান করতে হবে। এরপর ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখা যাবে।