tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকরুশ তেল আমদানি বন্ধ না করলে ভারতের ওপর শুল্ক কমাবে না যুক্তরাষ্ট্র

রুশ তেল আমদানি বন্ধ না করলে ভারতের ওপর শুল্ক কমাবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা অচলাবস্থায় পড়ায় রাশিয়ার তেল আমদানি বন্ধ না হলে ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমানো হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, হ্যাসেট জানান, ভারত যদি রাশিয়ার অপরিশোধিত তেলের আমদানি কমাতে ব্যর্থ হয়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পও শুল্ক হ্রাসে রাজি হবেন না।

‘যদি ভারতীয়রা না সরে, তবে প্রেসিডেন্ট ট্রাম্পও সরবেন না,’ —বলে হ্যাসেট বাণিজ্য আলোচনাকে ‘জটিল’ আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, ভারত মার্কিন পণ্যের জন্য বাজার উন্মুক্ত করতে অনমনীয় অবস্থান নিয়েছে।

মার্কিন প্রশাসন সম্প্রতি ভারতীয় পণ্যে দ্বিগুণ শুল্ক আরোপ করেছে, যা ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই শুল্কহার ব্রাজিল ছাড়া অন্য কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। এর মধ্যে রুশ অপরিশোধিত তেলের আমদানির কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও অন্তর্ভুক্ত রয়েছে।

হ্যাসেট বলেন, “আলোচনার অংশ এখন রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা। আমরা যুদ্ধের অবসান চাই, প্রাণ বাঁচাতে চাই। তবে ভারতও যদি তাদের বাজার উন্মুক্ত না করে, তাহলে সমস্যা থেকেই যাবে।”

তিনি আরও বলেন, “এই আলোচনা ম্যারাথনের মতো—সময় লাগবে, ওঠানামা থাকবে। কিন্তু শেষ পর্যন্ত একটি সমাধানে পৌঁছাতে হবে।”

ট্রাম্প প্রশাসনের অবস্থান

হ্যাসেটের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও বলেন, রাশিয়ার তেল আমদানির পাশাপাশি দীর্ঘমেয়াদি বাণিজ্য আলোচনার জটিলতার কারণেও এই শুল্ক আরোপ হয়েছে।

তিনি জানান, “আমি ভেবেছিলাম মে কিংবা জুনের মধ্যেই একটি চুক্তি হবে। ভারত শুরুতেই চুক্তির পথে এগোতে পারত, কিন্তু তারা দেরি করিয়েছে।”

বেসেন্ট আরও বলেন, “ভারত আলোচনায় অনীহা দেখিয়েছে। এটা সত্যিই একটি জটিল সম্পর্ক। তবে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ও সবচেয়ে বড় অর্থনীতির মধ্যে শেষ পর্যন্ত একটা সমঝোতা হবে বলেই আমরা বিশ্বাস করি।”

ভারতের প্রতিক্রিয়া

ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছেন, “দেশের কৃষকদের স্বার্থে কোনো আপস করা হবে না।”

সরকারি হিসেবে দেখা যাচ্ছে, নতুন শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রে প্রায় ৪৮.২ বিলিয়ন ডলারের ভারতীয় রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও তাৎক্ষণিক প্রভাব সীমিত হতে পারে, তবে দীর্ঘমেয়াদে কর্মসংস্থান কমে যাওয়া এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা।