tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদটপ নিউজ`রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানের হাতে'

`রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানের হাতে’

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটি। শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই তথ্য নিশ্চিত করেন স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলে। এতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি ছাড়াও বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।