tanaka

দুর্গম পাহাড়ে সুপেয় পানি, স্বস্তি ফিরেছে ৫০ পাহাড়ি পাড়ায়

বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। খাবার পানি সংগ্রহ করতে অনেক বাসিন্দাকেই প্রতিদিন এক থেকে তিন কিলোমিটার পর্যন্ত দুর্গম পাহাড়ি পথ পাড়ি...
প্রচ্ছদআন্তর্জাতিকবাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে স্থায়ী ‘ভিসা বন্ড’ নীতি

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে স্থায়ী ‘ভিসা বন্ড’ নীতি

বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য ‘ভিসা বন্ড’ বা আর্থিক জামানত কর্মসূচি স্থায়ীভাবে চালুর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩১ জুলাই) মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক খসড়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন বিধিমালা আগামী ৩ আগস্ট থেকে কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান (ভিসা ওভারস্টে) কমানোর লক্ষ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে এ কর্মসূচি চালু করা হয়েছে। নতুন নিয়মটি বি-১ (ব্যবসা) এবং বি-২ (পর্যটন) ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিধিমালা অনুযায়ী, কোনো আবেদনকারীকে ঝুঁকিপূর্ণ মনে করলে কনস্যুলার কর্মকর্তা ভিসা প্রদানের শর্ত হিসেবে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত দাবি করতে পারবেন।

এর আগে ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু হওয়া কর্মসূচিতে ৫ হাজার, ১০ হাজার অথবা সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত নেওয়ার সুযোগ ছিল। তবে নতুন নীতিতে ৫ হাজার ডলারের বিকল্প বাতিল করা হয়েছে এবং সর্বোচ্চ জামানতের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় থাকা ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকার। দক্ষিণ এশিয়া থেকে তালিকায় রয়েছে বাংলাদেশ, নেপাল ও ভুটান

মার্কিন কর্মকর্তাদের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করার প্রবণতা কমাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে অভিবাসন অধিকারকর্মীরা এ নীতির সমালোচনা করেছেন। তাদের মতে, এটি বৈধ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের নিরুৎসাহিত করবে। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার পরিপন্থী এবং এটি জাতিগত সংখ্যালঘুদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করে বর্ণভিত্তিক বৈষম্যকে উৎসাহিত করতে পারে।

সূত্র: রয়টার্স