দেশে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ নভেম্বর) রাতে জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে বলা হয়েছে, দেশে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছে। এতে জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।



